banglahour

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার রাতে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানান, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. স্বপন মোল্লা, বিএনপি নেতা রিপন খানসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মিলন বেপারী ও জুয়েল বেপারীকে পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত মোতায়ন করা হয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল