banglahour

রাজশাহীর সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:২৪ অপরাহ্ন

রাজশাহী থেকে চিলাহাটির চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

এর আগে সোমবার সকাল ৬টায় ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী থেকে চিলাহাটির চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।


রেল বিভাগ জানায়, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় পৌঁছালে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এর পরে ট্রেনটি থেমে যায়। এতে সারা দেশের সঙ্গে রাজশাহী জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে চার ঘণ্টা পর ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল