banglahour

ডিএমপি হেডকোয়ার্টার্সে মুজিব কর্নারের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২২ অপরাহ্ন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর স্মৃতি ধারণ ও প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর স্মৃতি পৌছে দেয়ার উদ্দেশ্যে ডিএমপি হেডকোয়ার্টার্সে স্থাপিত হলো মুজিব কর্নার।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে "মুজিব কর্নার" এর শুভ উদ্বোধন করেন। 

ডিএমপি কমিশনার বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং তাঁর এই প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা পায়।  সে জন্য আমরা আজকের এই দিনটিতে মুজিব কর্নার উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করি। 

মুজিব কর্নার' এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম-বার, পিপিএম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল