banglahour

সারা দেশে ভারি কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ১:৩০ অপরাহ্ন

সারা দেশে ভারি কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পালাশ।


বুধবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, বুধবার (১৫ জানুয়ারি) থেকে আবারও ঘন কুয়াশা বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।


মোস্তফা কামাল পালাশ লেখেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের সকল জেলা কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দুপুর ১২টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।


তিনি আরও লিখেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনিসংহ বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। আর আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পুরো দেশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়ার এই অবস্থা অন্তত ৩ থেকে ৫ দিন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল