
(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩০ পূর্বাহ্ন
যানজট কবলিত ঢাকা শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে পাতাল রেল নির্মাণ পরিকল্পনা প্রণয়ন একটি সময়োপযোগী উপযুক্ত সিদ্ধান্ত। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯.৮৭২ কিলোমিটার পাতাল মেট্রোরেল লাইন ও ১২টি পাতাল মেট্রােরেল স্টেশন বিশিষ্ট বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১.৩৬৯ কিলোমিটার উড়াল মেট্রোরেল লাইন এবং ৭টি উড়াল ও ২টি পাতাল মেট্রোরেল স্টেশন বিশিষ্ট পূর্বাচল রুট সমন্বয়ে মোট ৩১.২৪১ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেল এম আরটি লাইন-১ এর নির্মাণ কাজ গত ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ শুরু হয়েছে। বিমানবন্দর রুটেই বাংলাদেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মিত হচ্ছে। এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজ মোট ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ৮৮.৭১ একর ভূমিতে নির্মিতব্য এমআরটি লাইন-১ এর ডিপোর ভূমি উন্নয়নের জন্য কাজ ইতোমধ্যে ৮৭ ভাগ সম্পন্ন হয়েছে।
ঢাকার প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি লাইন-১) এর মূল নির্মাণকাজ অর্থাৎ টানেল এবং পতাল স্টেশনসমূহ নির্মাণকল্পে মোট চারটি আন্ডারগ্রাউন্ড কন্ট্রাক্ট প্যাকেজ এর দরপত্র ইতোমধ্যে আহ্বান করা হয়েছে। কুড়িল ট্রানিজশন থেকে নদ্দা স্টেশন হয়ে নতুবাজার পর্যন্ত টানেল এবং পাতাল স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৫ এর জন্যে আবশ্যকীয় অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড এর সংস্থান পূর্বপরিকল্পনা অনুসারে কুড়িল এ অবস্থিত পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংলগ্ন দক্ষিণ পাশের সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে। উল্লেখ্য ইতোমধ্যে এ বিষয়ে ২০২১ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এবং এমআরটি লাই-১ নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের ২০২৪ সালে নবায়নকৃত পরিবেশগত ছাড়পত্র রয়েছে।
পৃথিবীর নানা দেশের বড় বড় শহরগুলোতে অনেক বছর আগে দ্রুতগতিসম্পন্ন পাতাল রেল নির্মাণ করা হয়েছে এবং সেগুলো দীর্ষদিনে ধরে শহরবাসীকে নির্বিঘ্নে পরিবহন সেবা দিয়ে আসছে। উন্নত দেশের উপযুক্ত অভিজ্ঞতাসম্পন্ন একাধিক নির্মাতা প্রতিষ্ঠানকে ঢাকার পাতাল রেল নির্মাণ কাজে নিয়োগ দেওয়া হবে। সূতরাং, কেবল ঝুঁকি কিংবা পরিবেশগত বিষয়ে অজানা শঙ্কায় ডুবে থেকে পাতাল রেল নির্মাণ থেকে মুখ ফিরিয়ে রাখা মনে হয়ে এই আধুনিক যুগে সমীচীন নয়। ঝুকিমুক্ত ও পরিবেশসম্মত উপায়ে নির্মাণ কাজ পরিচালনার ক্ষেত্রে মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে সচেষ্ট।