banglahour

মালয়েশিয়ায় অভিবাসন অপরাধে ৭৬ বাংলাদেশিসহ ১২১ বিদেশি আটক

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:০৬ অপরাহ্ন

সূত্র: জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতি

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৭৬ বাংলাদেশিসহ মোট ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার থেকে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন। আটক হওয়া ১২১ জনের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ জানিয়েছে, পাহাড়ি পর্যটন এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে বিদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় অভিযানের উদ্যোগ নেওয়া হয়। অপরাধ নির্মূল করতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগসহ ১৪৩ জন কর্মকর্তার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

যৌথ অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয় এবং ৬৮৬ জন স্থানীয় ও ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ১২১ জনকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল