banglahour

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা মোস্তফা সরকার নিশাত গ্রেফতার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা সরকার নিশাতকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মোস্তফা সরকার নিশাত আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কেন তাকে গ্রেফতার করা হয়েছে—এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল