banglahour

সীমান্ত এলাকা থেকে ১২টি সোনার বারসহ একজনকে আটক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:১২ পূর্বাহ্ন

দিনাজপুরে সীমান্ত এলাকা থেকে ১২টি সোনার বারসহ একজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ১৮ হাজার টাকা। গত সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর সীমান্ত এলাকার মুকুন্দপুর বাজার থেকে সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়।


আটক জয়দেব মহন্ত বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরে আটক আসামিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


মামলার বাদী সহকারী পুলিশ পরিদর্শক দুলু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বাজারে অভিযান চালিয়ে ১২টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির শরীরে বেল্ট সিস্টেমে বারগুলো সাজানো ছিল। তল্লাশির পর তাকে আটক করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল