banglahour

বুয়েটের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা কাল বৃহস্পতিবার

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তিতে প্রাক- নির্বাচনী পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। তিন শিফটের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটের ওয়েবসাইটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার শিফট ও শিক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

*শিফট–১ (রোল 40001-48071 পর্যন্ত) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত।

*শিফট–২ (রোল 60001-68070 পর্যন্ত) দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত।

​​*শিফট–৩ (রোল 70001-78070 পর্যন্ত): বিকেল ৩: ৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত।

এর আগে গত ২৪ ডিসেম্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ২০৫ জন। বুয়েটে ভর্তিতে গত ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে আবেদন। এবার প্রাথমিক আবেদন ফি ছিল ৫০০ টাকা।

প্রাক-নির্বাচনী পরীক্ষা অংশ নিতে ফি জমা দিয়ে প্রাথমিক আবেদন করেন প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বাছাই করে ২৪ হাজার ২০৫ জনকে প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল