banglahour

২৫ এর শেষে অথবা ২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৬:১৩ অপরাহ্ন

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬-এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।


ইসি মাছউদ বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নাই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনের ভোটগ্রহণ ব্যালটে হবে। সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।


সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে সভায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুল ইসলাম, পটুয়াখালীর সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল