banglahour

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সব ঠিক থাকলে দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার রাতে ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষরা এক জরুরি সভা ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল