banglahour

আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা ট্রাম্পের

বিশ্ব | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ১০:৩৯ পূর্বাহ্ন

আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পুরনো যাত্রা নতুন করে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে আলোচিত আব্রাহাম অ্যাকর্ডের ওপর জোর দিয়েছেন তিনি।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইসরাইল, বাহরাইন, আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আব্রাহাম চুক্তি নামে এটি সম্পাদিত হয়। এ চুক্তির ফলে ইসরাইলের সঙ্গে দুটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথ খোলে।  সুদান ও মরক্কোও ইসরাইলের সঙ্গে কয়েক মাসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়।  

সৌদি আরবের সঙ্গেও ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে—এ রকম গুজবও ছড়িয়ে পড়ে। জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনিও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবকে চাপ দিতে থাকেন। যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণের ফলে এই প্রক্রিয়া আটকে যায়।

এদিকে রোববার (২৬ জানুয়ারি) হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

হোয়াইট হাউসের প্রতিবেদনে বলা হয়, বাদশাহ হামাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে তার অভিষেকের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং উভয় নেতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রসারিত করার বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে আব্রাহাম চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

ট্রাম্পের প্রথম দফা মেয়াদের শেষ দিকে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বাহরাইনসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়।

ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরাইল প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। নতুন মেয়াদে বড় প্রশ্ন হলো, ইতিহাসের ধারা বদলে দেওয়ার জন্য ট্রাম্প কতদূর যাবেন? 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল