banglahour

ইরানের পশ্চিমাঞ্চলে বড় ধরনের সামরিক মহড়া, অংশ নেয় ১০০টিরও বেশি হেলিকপ্টার

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ২:৫৯ অপরাহ্ন

ইরানের সেনাবাহিনী দেশটির পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশে বড় ধরনের সামরিক মহড়া পরিচালনা করেছে। রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই মহড়ায় ১০০টিরও বেশি হেলিকপ্টার অংশ নেয়।

মহড়ার প্রথম পর্যায়ে ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের হেলিকপ্টার ব্যবহার করা হয়। দীর্ঘদিন অকেজো থাকা এই হেলিকপ্টারগুলো আধুনিকায়ন করে পুনরায় কার্যক্রমে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া, এই মহড়ায় অংশ নেয় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড, ১৮১তম সাঁজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোনসহ অন্যান্য বিশেষ ইউনিট।

কেরমানশাহ প্রদেশের কাসর-ই শিরিন এলাকার নাফতশাহরে আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি বলেন, “দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার মূল লক্ষ্য।”

মহড়ায় উপস্থিত ছিলেন স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি এবং ডেপুটি অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারিম চাশাক। তারা জানান, “বিশ্বের যেকোনো পরাশক্তির বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ এই মহড়া।”

এই মহড়ার মাধ্যমে ইরান তাদের সামরিক শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল