banglahour

গাজীপুরে ফল পট্টিতে ভয়াবহ আগুন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার, ১:০০ অপরাহ্ন

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজারের ফল পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফল পট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আলু পট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে।

দোকানিরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে। আগুনে শতশত ফলের দোকান পুড়ে আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মর্ডাণ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব আহমেদ বলেন, সকাল সাড়ে ৮টায় আমরা আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল