banglahour

বাড়তি শুল্ক প্রত্যাহার না করলে ফল আমদানি বন্ধ রাখবে ব্যবসায়ীরা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার, ৪:২৫ অপরাহ্ন

গত ৯ জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে সরকার। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে ফল আমদানি বন্ধ রাখবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ হুমকি দেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফারুক সিদ্দিকী। তিনি জানান, সম্পূরক শুল্কের কারণে তাদের ব্যবসায় তাদের ক্ষতি হচ্ছে।

ফারুক সিদ্দিকী বলেন, ‘বিগত সময়ে প্রতি ট্রাক ফল যেখানে একদিনে বিক্রি করা সম্ভব ছিল, এখন ৩-৪ দিনেও বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে পোর্ট থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। আবার শিপিং ও পোর্টে ডেমারেজ গুনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে বাংলাদেশের সব স্থল ও নৌ বন্দর হতে আমদানিকৃত তাজা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’


বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশে ফল উৎপাদন হয় চাহিদার ৩৫-৪০ শতাংশ। বাকি ৬০-৬৫ শতাংশ তাজা ফল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু শুল্ক বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল