
(১ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১২:৪৬ অপরাহ্ন
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২২২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত হয়েছে। ২০২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যা বাসিন্দাদের জন্য ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’।
ঢাকা ১৯১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
আইকিউএয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (PM2.5) দূষণের প্রধান উৎস। দীর্ঘ সময় এই দূষিত বাতাসে শ্বাস নেওয়া শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ ও ক্যানসারের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানদণ্ড অনুযায়ী,
পরিবেশবিদরা বলছেন, শুষ্ক মৌসুমে ধুলা, নির্মাণ কাজের দূষণ, যানবাহনের ধোঁয়া ও শিল্প কারখানার নির্গমন ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।