banglahour

বাংলাদেশের সকল ক্ষমতা এক জনের হাতে- জাপা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৩:৫৫ অপরাহ্ন

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বাংলাদেশের সকল ক্ষমতা এক জনের হাতে। একজনের হাতে সকল ক্ষমতা থাকলে সে স্বৈরাচার হতে বাধ্য। ক্ষমতার ভারসাম্য জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিৎ।

আজ শনিবার (১৪ জানুয়ারী) ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ঢাকা শেরাটন হোটেল মিলনায়তনে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে “ক্ষমতা শক্তিশালী করণের উপর কৌশলগত এক পরিকল্পনা” কর্মশালায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের ৭০ ধারার কারণে সংসদ সদস্যদের মুখ বন্ধ হয়ে আছে। আবার, যিনি ক্ষমতাসীন দলে প্রধান তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান। আবার আইন সভার প্রধানও তিনি। সংবিধানের ৪৮ ধারার কারণে রাষ্ট্রপতি প্রায় সকল সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। তাই সাংবিধানিক ভাবেই সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যাস্ত হয়েছে।

কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপস্থিত ছিলেন চীফ অফ পার্টি ডানা আই গোল্ড, ড. মোঃ আব্দুল আলিম, গোলাম মোস্তফা, লিপিকা বিশ্বাস, সাম্মি লায়লা ইসলাম। কর্মশালায় অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড.মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল