banglahour

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:৪১ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আজ দুপুর ১২টা ৯ মিনিটে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে শুরায়ি নেজামের (মাওলানা জুবায়ের অনুসারি) ৫৮তম বিশ্ব ইজতেমা। মোনাজাত পরিচালনা করছেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

এর মাধ্যমেই শেষ হবে শুরায়ি নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার জমায়েত। তবে এ অংশের আখেরি মোনাজাতে আগের মতো বন্ধ থাকবে না যান চলাচল। শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বাদ ফজর ভারতের বেঙ্গালুরর মাওলানা ফারুক ওরফে ভাই ফারুকের বয়ানের মধ্যদিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলা অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুফতি আমানুল হক। এরপর দুপুর ১২টার পর শুরু হয় আখেরি মোনাজাত।  

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। ব্যতিক্রমভাবে এবারই প্রথম দুই পর্বের ইজতেমার আয়োজন করেন তারা। মাঝে আটদিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল