banglahour

স্বেচ্ছাশ্রমে অনন্য এক নজির স্থাপন করেছেন জামায়াত

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৮:০৫ অপরাহ্ন

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে অনন্য এক নজির স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভৈরব নদীর পাশে চাপাতলা গ্রামে দলটির নেতকর্মীরা দুই কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করেন। দলটির দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।


একপর্যায়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধটি দৃশ্যমান হয়ে ওঠে। স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

১৫-১৬ বছর ধরে চাপাতলা গ্রাম সংলগ্ন বাঁধটি ক্ষতিগ্রস্ত ছিল উল্লেখ করে গ্রামবাসীরা জানান, জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ফসলি জমি ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হত। এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আজ জামায়াতের নেতাকর্মীরা বাঁধটি নির্মাণ করে দিয়েছে। এখন আমরা অনেকটা শান্তিতে থাকতে পারব।


বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির ডা. ফেরদৌস আলী বলেন, ‘প্রায় দুই শতাধিক নেতাকর্মী বাঁধ নির্মাণ কাজে অংশ নিয়েছেন। আমরা বিশ্বাস করি, এর ফলে চাপাতলা গ্রামের মানুষের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে।

এর আগে আমাদের নেতাকর্মীদের নিয়ে বিষ্ণুপুর গ্রাম রক্ষা বাঁধ নির্মাণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল