banglahour

ঢাবির হল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিব ও শেখ হাসিনার নাম

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন।  

এর আগে, শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংস করে। বুলডোজার ও ক্রেন ব্যবহার করে ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হয়।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে হলের পুরাতন বিল্ডিংয়ে বঙ্গবন্ধুর নামাঙ্কিত ফলক হাতুড়ি দিয়ে অপসারণ করেন এবং সেখানে নতুন নাম লিখে দেন। তাদের দাবি, যারা সহপাঠীদের হত্যা ও আক্রমণ করেছে, তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকবে না।  

শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়। পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল