ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজশাহীতে এএসআই আমিনুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:০১ অপরাহ্ন

banglahour

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম (৩৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (দিবাগত রাত) সাড়ে ৩টার দিকে নগরীর হেলেনাবাদ সরকারি আবাসন কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর গ্রামে। তিনি স্ত্রী ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে বসবাস করতেন।

ঘটনার বিবরণ

আরএমপি রাজপাড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী থানায় ফোন করে স্বামীর ঝুলন্ত লাশের খবর জানান। পরে পুলিশ এসে একটি কক্ষের ফ্যানের সঙ্গে শাড়ি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও আমিনুল ইসলামের মধ্যে মনোমালিন্য ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই তিনি আত্মহত্যা করেছেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে আমিনুল বাসায় ফেরেন এবং আলাদা ঘরে ঘুমাতে যান। পরে রাতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে লাশ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা দেখা গেলেও তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম