নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভাগীয় জেলা ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ (মঙ্গলাবার) দুপুরে দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদল সভাপতি রিয়াজুল কবির মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, সাবেক সভাপতি আফসর উদ্দিন, শ্রমিক দল সভাপতি আবু সাঈদসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
