ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭:৫৬ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় তার পিতা-মাতাসহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলেন। বাইরে থেকে দরজা আটকে এ আগুন দেওয়া হয় বলে জানান কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন।


মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়ায় গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।


আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নিভানোর কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ ঘরের বাহির থেকে দরজার ছিটকানি লাগানো ছিল। সবাই এক কাপড়ে প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছেন।


কাফির বাবা মাওলানা এবিএম হাবিবুর রহমান বলেন, আমাদের পুড়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে। প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট, নগদ টাকা ও স্বর্ণালংকারও পুড়ে ছাই হয়ে গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম