ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্রিমুখী ষড়যন্ত্রের মাধ্যমে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে: জামায়াত নেতা রফিকুল ইসলাম

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১:০৩ অপরাহ্ন

banglahour

নাটোর, ১৫ ফেব্রুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন যে, ত্রিমুখী ষড়যন্ত্র ও গোপন সমঝোতার মাধ্যমে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। শনিবার নাটোরের বড়াইগ্রামে উপজেলা জামায়াতের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাদের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। ২০১৮ সালেও দিনের ভোট রাতে হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “প্রায় দেড় হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা জাতিসংঘের তদন্তেও উঠে এসেছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে হবে।”

বর্তমান সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তিনি বলেন, “আগামীতে আর কাউকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। আওয়ামী লীগ শুধু গণতন্ত্র ধ্বংস করেনি, গত ১৫ বছরে তারা ৩০ হাজার লাখ কোটি টাকা পাচার করেছে এবং দেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।”

জামায়াত নেতা আরও বলেন, “দেশের রাজনৈতিক সংকট সমাধানে যৌক্তিক সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম