ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের ১০ গ্রামের মানুষ রোজা পালন শুরু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৫:৪২ অপরাহ্ন

banglahour

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার শনিবার (১ মার্চ) থেকে রোজা পালন শুরু করেছেন। এছাড়া জেলার আরও তিন উপজেলার মোট ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার একইভাবে রোজা রাখছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ার ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের বহু মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

মঠবাড়িয়া উপজেলার মিরাজ খন্দকার বলেন, “আমার দাদার বাবা ইনাম উদ্দিন খন্দকারের সময় থেকে আমরা সৌদির সঙ্গে মিল রেখেই রোজা ও ঈদ পালন করছি। আমরা মাওলানা আহমেদ আলী শুরেশ্বর পীরের অনুসারী। মঠবাড়িয়ায় প্রায় ৬ শতাধিক পরিবার এই ধারাবাহিকতা মেনে চলছে। প্রায় ৮০ বছর ধরে আমরা এভাবেই রোজা ও ঈদ পালন করছি।”

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালনের প্রথা বহু বছর ধরে চলে আসছে। পিরোজপুরের এসব গ্রামও এর ব্যতিক্রম নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯