ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ মার্চ ২০২৫, সোমবার, ১২:০২ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহে ফুলপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।


সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে ফুলপুর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মাওড়াদেওরা চওরা বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, নকলা থেকে ফুলপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ট্রাকটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল।


ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি পালিয়ে গেছে। আমাদের আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯