ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ১১:২৯ পূর্বাহ্ন

banglahour

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে লাগা এ আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে উদ্যানের এক একর বনভূমি। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, সিগারেটের উচ্ছিষ্ট থেকে এ আগুন লাগতে পারে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, দুপুরের পরে জাতীয় উদ্যানের উত্তর দিকে ও সড়কের পূর্ব দিকে আগুন লাগে।  বিষয়টি জেনে দ্রুতই ঘটনাস্থলে যায় বন বিভাগের সদস্যরা। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভে।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। ধারণা করছি, কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘যে স্থানে আগুন লেগেছে তার পাশ দিয়েই এলাকার কিছু মাদক ও চোরাকারবারির আনা গোনা রয়েছে। এরা  ওই স্থান দিয়ে সীমান্তে আসা যাওয়া করে। কোনো কোনো সময় চোরাই পণ্যও আসে।’

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম