ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ৭:৫৮ পূর্বাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামী শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা উপজেলার নয়ালী বাগ ডোকরা এলাকার মহনী মোহন অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরসভার পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সে অটো রিক্সা চালনার অন্তরালে মাদক ব্যবসা করতেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এস আই কাউসারের নেতৃত্বে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯