যশোরের ঝিকরগাছায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই নারী ৯৯৯-এ কল দিলে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়।
আটকরা হলেন- ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, তাদের দুই সহযোগী জাবেদ হোসেন ও আমিনুর রহমান। গদখালী বাজারে আমিনুরের ফুলের দোকান আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে গদখালী বাজারে আমিনুরের দোকানে ২০ বছর বয়সী ওই তরুণী ফুল কিনতে যান। এ সময় আমিনুর মিথ্যা তথ্য দিয়ে মেয়েটিকে নাটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচুবাগানে নিয়ে যান। সেখানে আমিনুল, জাবেদের সঙ্গে আবদুল্লাহ ও ইয়াসিন যোগ দেন। পরে চারজনে মিলে তাকে ধর্ষণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
