ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইফতার মাহফিল সভায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০:৩২ পূর্বাহ্ন

banglahour

রাঙামাটির কাপ্তাই উপজেলার ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নেতাকর্মী আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, মো. মান্নান (৩০), মো. ওবায়দুল (৪০) ও মো. শুক্কুর (৪০)। তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের উদ্দেশে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রক্সির অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ‘ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তেমন বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। একজনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শুনেছি।’

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ বলেন, তাদের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে আমরা সেখানে গেছিলাম। তারা বলেছে, যেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা, আমরা নিজেরাই সমাধান করে ফেলবে। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আহতের খবর পাইনি।


কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ক্লিনটন জানান, সন্ধ্যার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এর মধ্যে একজনের মাথা ফেটে গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম