ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন

banglahour

ঈদুল ফিতরকে সামনে রেখে ছুটির প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভোর থেকে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছে মোটরসাইকেলের সারি।


শুক্রবার (২৮ মার্চ) ছুটির প্রথম দিনে সেতুর টোল প্লাজায় এসে টোল দিতে গিয়ে সেই দীর্ঘ সারি আরও দীর্ঘতর হচ্ছে। নাড়ির টানে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের মানুষ।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে বলে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে ভোগান্তি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও।


ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামে, যা এখনো অব্যাহত রয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যাত্রীবাহী গাড়ির চাপও বেড়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে টোর আদায় করা হচ্ছে। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা। বর্তমানে ৩টি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে। তারপরেও গাড়ির অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে টোল প্লাজা এলাকায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯