ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে জামায়াত নেতাদের যত অভিযোগ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:৪৬ পূর্বাহ্ন

banglahour

রাজশাহীর বাঘায় বিএনপির নামধারী সন্ত্রাসী কর্তৃক নিরীহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। 

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউনুস আলী বলেন, বাউসা ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ ও বিভিন্ন সেবা গ্রহীতারা ইউনিয়ন পরিষদের কর্তা ব্যক্তিদের দ্বারা বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি ও হয়রানির শিকার হয়ে আসছিলেন।

এর প্রতিবাদে ২০ মার্চ জামায়াতে ইসলাম মানববন্ধন করেন। শান্তিপূর্ণ মানববন্ধনে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এতে ৯ জন আহত হয়।

এতে জামায়াতের বাউসা ইউনিয়ন সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান থানায় একটি অভিযোগ  করেন। ২৩ মার্চ বিষয়টির মীমাংসা হয়। এর জের ধরে ৩০ মার্চ বাউসা ইউনিয়নের ১ নম্বর দীঘা ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহম্মেদের উপর হামলা করা হয়। 

এতে তারা ক্ষান্ত না হয়ে শিবির কর্মী মারুফ হোসেন, মুন্না আলী ও ফয়সাল হোসেনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। এছাড়া বাউসা বাজারে জামায়াত সমর্থিত মিজানুর রহমান ও রুহুল আমিনের ওষধের দোকান,  মিজানুর রহমানের সার ও কীটনাশকের দোকান, জহুরুল ইসলামের জুতার দোকান এবং ইমারত শ্রমিক টুটুল হোসেনের দোকানে হামলা করে ভাঙচুর করা হয়। 

এছাড়া জামায়াত নেতা মজিবর রহমান ও আমির উদ্দিনেরসহ ৫টি মোটরসাইকেল এবং আক্কাছ আলীর ভ্যানে আগুন দিয়ে জালিয়ে দেন বিএনপি সমর্থিতরা। 

জামায়াত নেতারা আর অভিযোগ করে বলেন, বাউসা ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি ও বাউসা পূর্বপাড়া মিজানুর রহমান শিল্পীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে দুই লাখ টাকার বাদাম লুটপাট করে। শিবির কর্মী রোহানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ১০ হাজার টাকা এবং ৩টি সাইকেল লুটপাট করে বিএনপির নামধারী সন্ত্রাসীরা। একই সময়ে শিবিরকর্মী রোহানের পিতার বাউসা বাজারে স-মিলে হামলা চালিয়ে ভাঙচুর করে।

সংবাদ সম্মেলনে এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। 

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের  সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,  জামায়াতের নেতা অধ্যাপক সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ প্রমুখ। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯