টাঙ্গাইল, ৩ এপ্রিল ২০২৫: গণঅধিকার পরিষদের (জিওপি) দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন, তাদের দল ট্রাক মার্কার মাধ্যমে দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য কাজ করবে। তারা নব্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং দখলদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে নিজ নির্বাচনি এলাকায় হাট-বাজার ঘুরে ভোটারদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এবং গত মঙ্গলবার বিকালে ট্রাক প্রতীকের গণসংযোগ, মিছিল ও উঠান বৈঠক চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
শাকিল উজ্জামান আরও বলেন, "গণঅধিকার পরিষদের মার্কা হলো ট্রাক প্রতীক, যা জনগণের স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা তিনশ আসনেই প্রার্থী দেব।"
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন হয়েছে এবং তাদের কাজ প্রায় শেষের দিকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
