ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইয়াবাসহ এক নারী মাদককারবারি আটক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার আখউড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।


শনিবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভারব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক লাকী আক্তার (৪৩) কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার কন্যা।


গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস টিম নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি পকেট টিস্যুর প্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদককারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম