ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর থেকে শাহি ঈদগাহ মাঠে মাসব্যাপী আয়োজন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ ঘন্টা আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:৪৪ অপরাহ্ন

banglahour

সিলেটে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজন
১০ অক্টোবর থেকে শাহি ঈদগাহ মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা
সিলেটে দীর্ঘ তিন বছর পর আয়োজন করা হচ্ছে বাণিজ্য মেলা। এ উপলক্ষে নগরীর শাহি ঈদগাহ মাঠে শুরু হয়েছে মেলার প্রস্তুতি। আগামী ১০ অক্টোবর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’।


সোমবার শাহি ঈদগাহ মাঠে মেলার ভিত্তি-প্রস্তর স্থাপন করা হয়। এ সময় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি লুবনা ইয়াসমিন শম্পা জানান, গত তিন বছরে সিলেটে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। স্থানীয় নারী উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের সৃজনশীল পণ্য উদ্যোক্তাদের অংশগ্রহণে এবারের মেলা আয়োজন করা হচ্ছে।


তিনি বলেন, মেলাটি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আয়োজন করা হচ্ছে। মেলা সফলভাবে সম্পন্ন করতে সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন পাওয়া গেছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সিলেট মেট্রোপলিটন পুলিশও সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করবে।


মেলার মাঠ, গেট, লাইটিং ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নকাজে সহযোগিতা করছে Sylvent Planners।
আয়োজকরা জানান, মেলায় নারী উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন এলাকার সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা।
সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি, পরিচালকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম