ঢাকা, ২২ আগস্ট ২০২৬, শনিবার, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মার্চ টু সচিবালয়ের হুঁশিয়ারি জুলাই ঐক্যের

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ১:০০ অপরাহ্ন

banglahour

আট সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগের দোসরদের আগামী ৩১ মে এর মধ্যে চাকরিচ্যুতের দাবিসহ ৮ দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। দাবি বাস্তবায়ন না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্ল্যাটফর্মটির সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।


মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে ‘সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলার তালিকা এবং প্রশাসনের ৫০ জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয় সংগঠনের পক্ষ থেকে।


লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে নিবন্ধন স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে গত ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ হয়। বর্তমান ৮০টি সংগঠন জুলাই ঐক্যের শক্তি। আমাদের আত্মপ্রকাশের পর থেকে আওয়ামী নিষিদ্ধের দাবিতে কয়েকটি কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। সরকার আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করেছে তা আমরা পুরোপুরি গ্রহণ করিনি। তারপর সরকারকে আমরা এই উদ্যোগের জন্য স্বাগত জানিয়েছি।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম