ঢাকা, ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মধ্যে সংঘর্ষ চলছে

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(১০ ঘন্টা আগে) ২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৪:৫৫ অপরাহ্ন

banglahour


‎পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে।

আজ শনিবার দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয় তার ক্যামেরা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এপের থেকে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুইদিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

​আরটিভি’র বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।

​অন্যদিকে, সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃলিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোঁড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এদিকে, সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।

​এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কাজ করছে।
‎

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম