ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাজীপুরের মহাসড়কে যানজট, ঈদযাত্রায় দুর্ভোগ বাড়ছে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:২২ অপরাহ্ন

banglahour

গাজীপুর, ৫ জুন: ঈদ সামনে রেখে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। এতে বাসস্টপেজগুলোয় থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। বিশেষ করে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের ঢল নেমেছে রাস্তায়। আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে গাজীপুরের ৫০ শতাংশ পোশাক কারখানা ছুটিতে যাচ্ছে। ফলে বিকেলে যানবাহন ও যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।

বুধবারের মতো আজও সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও টঙ্গী থেকে সালনা পর্যন্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। রাতে থেমে থেমে যানজটের পর সকালে কিছুটা উন্নতি হলেও স্টপেজ এলাকাগুলোয় যান চলাচল ধীরগতির। এতে যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে।

এবার তিন ধাপে পোশাক কারখানাগুলোর ছুটি হওয়ায় কর্মীরা আলাদা আলাদা সময়ে রাস্তায় নামছেন। যাদের নিজস্ব পরিবহন নেই, তারা খোলা ট্রাক, বাসের ছাদ বা ছোট যানবাহনে যাত্রা করছেন। এই সুযোগে অনেক পরিবহন শ্রমিক অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সালনা হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, "মহাসড়কে পুলিশ সদস্য ছাড়াও সেনা ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।"

ভাড়া নিয়ে অনিয়ম ঠেকাতে কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন জানান, কাউন্টার মালিকদের সতর্ক করা হয়েছে এবং ভাড়া বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম