ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাদারীপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ট্রাক-ক্যাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ , আহত ২

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:২৫ অপরাহ্ন

banglahour

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে এক গরুবাহী ট্রাক ক্যাভার্ডভ্যানে ধাক্কা দিলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার রাত দেড়টার দিকে বন্দরখোলা এলাকায় ঢাকাগামী লেনে ঘটে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল মন্ডল (৬৫), তিনি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কাঞ্চনপুর এলাকার আজম আলি মন্ডলের ছেলে। শিবচর হাইওয়ে পুলিশ জানায়, গরুবাহী ট্রাকটি ক্যাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মন্ডল মারা যান, আর ট্রাকে থাকা আরও দুইজন আহত হন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম