ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইরানের কোম শহরে ইসরাইলি বিমান হামলা, নিহত ১৬ বছরের কিশোর

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

banglahour

তেহরান-ইসরাইল সংঘাতের নবম দিনে বেড়েই চলেছে উত্তেজনা, বিস্ফোরণ তেহরান ও ইস্পাহানেও

ঢাকা, ২১ জুন — ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

আহত হয়েছে আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই হামলায় আসল লক্ষ্য কে বা কী ছিল, তা এখনো স্পষ্ট নয়।

আল-জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ ও আলোর ঝলক দেখা গেছে। সেগুলোর সত্যতাও যাচাই করেছে সংবাদমাধ্যমটি।

একটি পোস্টে দাবি করা হয়, নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি একটি হামলা প্রতিহত করেছে। আরেকটি পোস্টে বলা হয়, তেহরানের মালার্দ এলাকার আকাশেও বিস্ফোরণ হয়েছে।

১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও।

চলমান এই সংঘাতে উভয় পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যেকোনো সময় বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগে রয়েছে। তবে এখন পর্যন্ত সংঘাত থামাতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম