ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের অটোচালক নাজিমুদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১৯ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহের অটোচালক নাজিমুদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড 
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের দাপুনিয়া সুহিলায় অটোচালক নাজিমুদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও সহযোগি দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত| মৃত্যুদন্ড প্রাপ্ত পলাশ(২৯) মধ্যবাড়েরার জয়নালের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তোফায়েল আহমেদ নাসিম(২৩) একই এলাকার আব্দুল সামাদের ছেলে ও বাবুল মিয়ার ছেলে শাকিল (২৪)।
আজ (সোমবার) দুপুরে বিশেষ জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন|

অভিযুক্ত পলাশে মৃত্যুদন্ড ও ত্রিশ হাজার টাকা অর্থদন্ড এবং  যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত নাসিম ও শাকিলকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে বিজ্ঞ আদালত। 
আদালতের স্টোনোগ্রাফার হাফিজুর রহমান জানান, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে সদরেের ভাটিপাড়া গোপালনগরের মফিজ উদ্দিনের ছেলে অটোচালক নাজিম উদ্দিন  দাপুনিয়ার সুহিলা এলাকায় পৌঁছলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নাজিমুদ্দিনকে সড়কে ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় নাজিমুদ্দীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এঘটনায় নিহতের ছোটভাই মো. নাছির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে মামলার চার্জশীট আদালতে জমা দেন| ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ, জেরা, যুক্তি-তর্ক-শুনানী শেষে আদালত এ আদেশ প্রদান করেন|


আদালতে রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মো. আকরাম হোসেন এবং অভিযুক্তদের পক্ষে এএইচএম খালেকুজ্জামান ও আবু হানিফ খান মামলাটি পরিচালনা করেন|

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম