বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল (Susan Ryle) ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আইজিপি বাহারুল আলম জানান, “বাংলাদেশ পুলিশ অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুসংহত করতে আগ্রহী। আন্তর্জাতিক অপরাধ দমনে একসাথে কাজ করাটা সময়ের দাবি।”
সাক্ষাতে উপস্থিত ছিলেন—
অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ গোলাম রসুল
অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম
সিআইডির অতিরিক্ত আইজি মোঃ ছিবগাত উল্লাহ
এছাড়া পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
উভয় পক্ষই ভবিষ্যতে তথ্য ও প্রযুক্তি বিনিময়, যৌথ প্রশিক্ষণ এবং অপরাধ তদন্তে সহযোগিতা আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
