“পলিথিন দূষণ রোধে একযোগে কাজ করি” এই আহ্বানকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বুধবার (২৫ জুন) সকাল থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।
স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোঃ সাইদ আনোয়ার।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল আজম
জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান
এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম
সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, “পলিথিনের অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এই দূষণ রোধে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৫ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরে আয়োজিত এই কর্মসূচিগুলো পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত দিয়েছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
