ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রকে নতুন হামলার চিন্তা বাদ দিতে হবে: ইরানি মন্ত্রী

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১১:০৮ পূর্বাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে কোনও আলোচনা চায়, তাহলে তাদের ‘নতুন হামলার চিন্তা’ পুরোপুরি বাদ দিতে হবে— বলেছেন ইরানের একজন শীর্ষ মন্ত্রী। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম  দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ইরানি মন্ত্রীর ভাষ্য, আমরা আলোচনার পথ বন্ধ করছি না, কিন্তু সেই আলোচনা হতে হবে সম্মানের ভিত্তিতে। যদি যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক মনোভাব না পাল্টায়, তাহলে কোনো গঠনমূলক অগ্রগতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্রের উচিত হবে হুমকি ও সামরিক পদক্ষেপের পথ পরিহার করে কূটনৈতিক সমাধানের দিকে এগোনো।

উল্লেখ্য, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক আধিপত্য এবং সামরিক তৎপরতা নিয়ে উত্তেজনা নতুন করে বেড়ে গেছে। এর মধ্যেই এ ধরনের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম