দিনাজপুরের নবাবগঞ্জে ৮৫টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানির জন্য টিউবওয়েলের উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সংস্থার কার্যালয়ে এ উপকরণ তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক।
উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব এবং রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস চার্চের চেয়ারম্যান শ্যামল মার্ডীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপকারভোগী পরিবারগুলো এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিন তারা নিরাপদ পানি ও স্বাস্থ্যকর স্যানিটেশনের অভাবে কষ্ট পেতেন। এই সহায়তা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
