ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির সদস্য হওয়া গৌরবের, এই বার্তা ছড়িয়ে দিতে হবে”—শফিকুল আলম তুহিন

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:৪৮ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, “বিএনপির সদস্য হওয়া গৌরবের, এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানা বিএনপির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হচ্ছে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো সদস্য যেন বিএনপিতে ঢুকতে না পারে, সেদিকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেউ ফ্যাসিস্টদের সদস্য করলে, তাকে অবশ্যই সংগঠনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে।তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হবে পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের তরুণদের সদস্য করা, যারা নতুন ভোটার হয়েছে এবং বিগত আন্দোলনে সক্রিয় ছিল। জুলাই-আগস্টের আন্দোলনে যারা মাঠে ছিল, তারা হবে আমাদের অগ্রাধিকার। তরুণ প্রজন্মই বিএনপিকে শক্তিশালী করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তারা মূল ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসা।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাকির ইকবাল বাপ্পি, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন, শেখ ফারুক হোসেন, মো. হাবিবুর রহমান, মোস্তফা কামাল, কাজি নজরুল ইসলাম, শেখ আজিজুর রহমান, কামরুজ্জামান রুনু, শওকত আলী লাবু বিশ্বাস, আরিফুল ইসলাম বিপ্লব, সাইফুল ইসলাম বকশি, ওয়াহিদুজ্জামান হাওলাদার, জামাল হোসেন তালুকদার, এবং আরও অনেকে।সভায় সর্বসম্মতিক্রমে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের সূচি নির্ধারণ করা হয়।আগামী ১৫ জুলাই: সদস্য ফরম বিতরণ উদ্বোধন এরপর যথাক্রমে:

১৮ জুলাই: ২৬ নম্বর ওয়ার্ড

১৯ জুলাই: ২৫ নম্বর ওয়ার্ড

২০ জুলাই: ১৯ নম্বর ওয়ার্ড

২১ জুলাই: ২০ নম্বর ওয়ার্ড

২২ জুলাই: ১৮ নম্বর ওয়ার্ড

২৩ জুলাই: ১৭ নম্বর ওয়ার্ড

২৪ জুলাই: ১৬ নম্বর ওয়ার্ড

সভায় মো. আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক, জাকির ইকবাল বাপ্পিকে সদস্য সচিব করে সদস্য ফরম বিতরণ উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্য হিসেবে থাকছেন আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আরিফুল ইসলাম বিপ্লব ও শওকত আলী লাবু বিশ্বাস।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম