ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদেশী ষড়যন্ত্র আমরা মেনে নেবো না — আখতার হোসেন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি।

(১০ মাস আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের কোন স্থাপনা নিয়ে বিদেশী ষড়যন্ত্র আমরা মেনে নেব না,বাগেরহাটের রামপালে এক পদযাত্রা অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (১২ জুলাই) বিকেলে রামপাল উপজেলার ফয়লা বাজারে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা চায় পরিবেশবান্ধব উন্নয়ন। কিন্তু রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র এ অঞ্চলের প্রকৃতি ও মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। একইসাথে মোংলা বন্দরের গুরুত্বকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, যা দেশীয় স্বার্থবিরোধী। দেশের মানুষ এসব ষড়যন্ত্র কখনো মেনে নেবে না। এসময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে পাওয়ার যে স্বপ্ন দেখেছি, তা এখনো অপূর্ণ। এখনও সন্ত্রাস, খুন-খারাবি আর চাঁদাবাজির দৌরাত্ম্য কমেনি। তাই আমাদের আন্দোলন থামবে না, লড়াই চলবেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির মোংলা-রামপাল অঞ্চলের প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্লা রহমাতুল্লাহ। এ ছাড়াও মোংলা ও রামপালের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও পদযাত্রায় অংশ নেন।পদযাত্রা শেষে নেতারা বাগেরহাট শহরের উদ্দেশে রওনা হন এবং সেখানে জুলাইয়ে নিহত শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন। এর আগে দলীয় নেতারা ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯