বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন
মো. জহিরুল ইসলাম, পরিচালক, দেশ প্রতিবন্ধী স্কুল (পঞ্চগড়),
মো. শহিদুল ইসলাম, পরিচালক, উপকার প্রতিবন্ধী স্কুল (আটোয়ারী),
মো. আব্দুল মজিদ, পরিচালক, প্রতিবন্ধী স্কুল (আটোয়ারী),
মরিয়ম আক্তার, প্রধান শিক্ষক, ভজনপুর প্রতিবন্ধী স্কুল (তেঁতুলিয়া)সহ আরও অনেকে। বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দিয়ে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার কাজে বিশেষ ভূমিকা রাখছে এসব প্রতিষ্ঠান। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওর লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহণ করে এবং ক, খ, গ শ্রেণিতে ভাগ করে একটি কমিটি গঠন করে। কিন্তু সেই থেকে দীর্ঘ ছয় বছর কেটে গেলেও এখনো বাস্তবায়ন হয়নি এমপিওভুক্তির কার্যক্রম। বক্তারা আরও জানান, দেশের ১৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক ও কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় মানবেতর জীবন যাপন করছেন।সকল স্বীকৃত প্রতিবন্ধী বিদ্যালয় দ্রুত এমপিওভুক্ত করতে হবে ,শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান নিশ্চিত করতে হবে,প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকারি পর্যায়ে তদারকি বাড়াতে হবে,মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
