ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩:৪৮ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাদ জোহর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভুঁইয়া জনি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির প্রমুখ।

দোয়া মাহফিলে পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ ও ভোটাধিকার ফিরে পেয়েছি। তাদের আত্মত্যাগ জাতির জন্য অনন্ত প্রেরণার উৎস। আমরা শহীদদের স্মৃতি ও তাদের পরিবারের সম্মান রক্ষায় সবসময় সচেষ্ট থাকব।

এছাড়াও জেলার অন্যান্য মসজিদ ও উপাসনালয়েও এদিন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম