রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, বিভিন্ন ইউনিটকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
